সভার প্রথমেই হবিগঞ্জ প্রেসক্লাব সংস্কার আন্দোলনের একজন সদস্য সাংবাদিক আব্দুল হান্নান স্বপনের মৃততে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে হবিগঞ্জ প্রেসক্লাবের চলমান সংকট ও অনিয়মের প্রতিবাদে হবিগঞ্জ প্রেসক্লাব সংস্কার আন্দোলনকারীরা দাবি জানিয়েছেন জেলার কর্মরত সাংবাদিকদের একটি বড় অংশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে দিনরাত কার্যালয়ে আয়োজিত এক সভা থেকে এ দাবি জানান।
সভায় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রেসক্লাবকে ঘিরে সাম্প্রতিক সময়ে দুটি পক্ষ কমিটি ও পাল্টা কমিটি ঘোষণার ঘটনায় জেলার সচেতন মহল ও প্রশাসনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এতে সংগঠনের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং সাধারণ মানুষের কাছেও নেতিবাচক বার্তা যাচ্ছে।
তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা কমিটিতে নানা অনিয়ম হয়েছে। প্রকৃত সাংবাদিকদের প্রেসক্লাবের বাহিরে রেখে, তাদের মনগড়া সদস্যপদ দেয়া হয়েছিল,তা বাতিল দাবিসহ সংস্কারের দাবি নানান বিতর্কিত সিদ্ধান্তের কারণে প্রায় দুই বছর ধরে প্রেসক্লাব কার্যক্রম অচল অবস্থায় ছিল।
বক্তারা আরও বলেন, সংস্কারের দাবি চলমান থাকা অবস্থায় গোপনে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর প্রতিবাদে উপস্থিত সাংবাদিকরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
সভায় অতীতের একটি ঘটনার কথাও তুলে ধরা হয়। বক্তাদের ভাষ্য অনুযায়ী, প্রেসক্লাবকে কেন্দ্র করে উত্তেজনার জেরে এক পর্যায়ে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করা হয়। পরে প্রশাসনের আশ্বাস সত্ত্বেও সমস্যার সমাধান না হয়ে বহিরাগতদের মাধ্যমে জোরপূর্বক তালা ভাঙার ঘটনা ঘটে, যা জেলার মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
তারা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। সেই জায়গা থেকে কোনো ধরনের সহিংসতা বা অরাজক পরিস্থিতি কাম্য নয়। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে দ্রুত একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ সমাধানের দাবি জানান তারা।
এ সময় বক্তারা হবিগঞ্জ প্রেসক্লাবকে একটি সুশৃঙ্খল ও নিরপেক্ষ প্রতিষ্ঠানে রূপ দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। বক্তারা বলেন, ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে প্রেসক্লাবকে পুনর্গঠন করে প্রকৃত সাংবাদিকদের অধিকার নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
সভায় সভাপতিত্ব করেন
মীর আব্দুল কাদির — আমার সংবাদ, ডেইলি পোস্ট — জেলা প্রতিনিধি হবিগঞ্জ। এসময় উপস্থিত ছিলেন
২. সহিবুর রহমান — দৈনিক প্রভাকর, আরটিভি, আজকের পত্রিকা — জেলা প্রতিনিধি হবিগঞ্জ
৩. মোঃ আব্দুল হান্নান টিপু — দৈনিক বাংলাদেশ সমাচার — জেলা প্রতিনিধি হবিগঞ্জ
৪. কাজল সরকার — এখন টেলিভিশন — জেলা প্রতিনিধি হবিগঞ্জ
৫. জাহাঙ্গীর রহমান — নাগরিক টেলিভিশন, দৈনিক গনকণ্ঠ — জেলা প্রতিনিধি হবিগঞ্জ
৬. সাইফ হাসান — দৈনিক খোয়াই — বার্তা সম্পাদক
৭.আখলাছ আহমেদ প্রিয় দীপ্ত টেলিভিশন হবিগঞ্জ প্রতিনিধি,
৮, আব্দুর নুর বাবুল — দৈনিক গণমুক্তি — জেলা প্রতিনিধি হবিগঞ্জ
৯, মোঃ রিপন মিয়া — দৈনিক পল্লী বাংলা — জেলা প্রতিনিধি হবিগঞ্জ
১০, রেজাউল করিম খাঁন — দৈনিক ভোরের আকাশ — জেলা প্রতিনিধি হবিগঞ্জ
১১. নিরাঞ্জন গোস্বামী শুভ — চ্যানেল ওয়ান — জেলা প্রতিনিধি হবিগঞ্জ
১২. শাহাউর রহমান বেলাল — আনন্দ টিভি — হবিগঞ্জ প্রতিনিধি
১৩. সৈয়দ সালিক — সময়ের আলো — জেলা প্রতিনিধি হবিগঞ্জ
১৪. মোঃ রুবেল মিয়া বার্তা সম্পাদক দৈনিক প্রভাকর,
১৫. সাইফুল ইসলাম — ডেইলি মুসলিম টাইমস — জেলা প্রতিনিধি হবিগঞ্জ
১৬. নিশান আহমেদ আলফু চ্যানেল এস হবিগঞ্জ জেলা প্রতিনিধি,
১৭. মোঃ রহমত আলী — দৈনিক স্বদেশ বিচিত্রা — জেলা প্রতিনিধি হবিগঞ্জ
১৮.এসকে শাহিন — সকালের সময় — জেলা প্রতিনিধি হবিগঞ্জ
১৯. বোরহান উদ্দিন রুহেল — স্বদেশ প্রতিদিন — জেলা প্রতিনিধি হবিগঞ্জ
২০. জুয়েল চৌধুরী — বাংলাদেশের আলো,
জেলা প্রতিনিধি হবিগঞ্জ
২১. সিরাজুল ইসলাম জীবন — দৈনিক আমার বার্তা — জেলা প্রতিনিধি হবিগঞ্জ
২২. এম. এ রাজা — দৈনিক ভোরের ডাক, এনপিবি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
২৩. হাবিবুর রহমান শাওন — দৈনিক ঢাকার ডাক — জেলা প্রতিনিধি
২৪. আল আমিন খান — এটিএন নিউজ — জেলা প্রতিনিধি হবিগঞ্জ
২৫. সাইফুল ইসলাম — দ্য মুসলিম টাইমস — হবিগঞ্জ জেলা প্রতিনিধি
২৬. এ এইচ রুবেল, ভারপ্রাপ্ত সম্পাদক হবিগঞ্জের বানী,
২৭. এম এ জলিল — দৈনিক জনতা — হবিগঞ্জ জেলা প্রতিনিধি
২৮. জি কে ইউসুফ — দৈনিক সকাল বেলা — হবিগঞ্জ জেলা প্রতিনিধি
পড়ুন- পাঁচ জেলায় ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ
দেখুন- ন্যাটো অঞ্চলে রু/শ


