সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন।
বিজ্ঞাপন
শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এদিন বৃষ্টি উপেক্ষা করে বিমানবন্দর থেকে সবার আগে ‘বাংলাদেশ’ লেখা বাসযোগে শহরের পথে যাত্রা করেন তিনি। এরপর বাসযোগে হযরত শাহজালাল (র.)-এর মাজারে পৌঁছান।
এর আগে, রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টা ২০ মিনিটে আকাশপথে সিলেটের উদ্দেশে যাত্রা করেন তিনি।
পড়ুন: কাতার ও ইসরায়েলকে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
আর/


