২০২৬ সালের এপ্রিল মাসে হরমুজ প্রণালিতে সৃষ্ট তীব্র ভূ-রাজনৈতিক উত্তেজনা ও অবরোধের ফলে বিশ্ববাজারে প্রায় ১০০ কোটি (১ বিলিয়ন) ব্যারেল তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে, যা ইতিহাসে অন্যতম বড় জ্বালানি সরবরাহ সংকট তৈরি করেছে।
ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় প্রায় এক বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি (যেমন- ডিজেল, জেট ফুয়েল) বিশ্ববাজারে পৌঁছাতে পারছে না।
তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ঘাটতির কারণে বিশ্বব্যাপী তেল ব্যবহার বাধ্য হয়ে কমিয়ে ফেলা হচ্ছে। বিশেষ করে এশিয়ায় পেট্রোকেমিক্যাল উৎপাদন হ্রাস এবং সামগ্রিক পরিবহনে জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপ নেওয়ার কারণে তেলের চাহিদা মারাত্মকভাবে কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
এই সরবরাহ ঘাটতির ধাক্কা এশিয়া ছাড়িয়ে ইউরোপেও ছড়িয়ে পড়ছে। ট্রেডাররা সতর্ক করেছেন যে, হরমুজ দ্রুত না খুললে বিশ্বজুড়ে তীব্র অর্থনৈতিক মন্দা বা ‘ডিমান্ড ক্র্যাশ’ অনিবার্য।
সূত্র : আল জাজিরা


