বিজ্ঞাপন

হাটহাজারীতে শিশুকন্যা হত্যা বাবার বিরুদ্ধে আছাড়ে মারার অভিযোগ

চট্টগ্রামের উপজেলায় দুই মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিশুটিকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তারই বাবার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পিতা আত্মগোপনে রয়েছেন।

বিজ্ঞাপন


মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার এর চারিয়া মুরাদপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক হাবিব।


পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, সকালে রংমিস্ত্রি মো. ওসমান গণি তার স্ত্রী সুমাইয়া আক্তারের কাছে চা চান। এ সময় শিশুটি মায়ের কোলে ছিল। একপর্যায়ে তিনি শিশুটিকে জোর করে মায়ের কাছ থেকে নিয়ে মাটিতে আছাড় মারেন। এতে গুরুতর আহত হয় শিশু সাবরিনা জান্নাত মাহিরা।


পরবর্তীতে স্বজনরা শিশুটিকে দ্রুত এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য এর মর্গে পাঠানো হয়।


পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওসমান গণিকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির চাচা রোমান (২৫) কে আটক করা হয়েছে।

পড়ুন- জুলাই সনদের প্রত্যেকটি শব্দ আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী

দেখুন- শান্তি আলোচনায় বসতে যাছে ই/স/রা/য়েল-লেবানন, থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন