বিজ্ঞাপন

হাতেনাতে ধরা ২ মাদকসেবী, পাঠানো হলো নেত্রকোনা কারাগারে

নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাদকদ্রব্য সেবনরত অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে এদিন বিকেল ৩টার দিকে উপজেলার তেলিগাতি গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- আটপাড়া উপজেলার তেলিগাতি গ্রামের আব্দুল সাত্তারের ছেলে হীরা মিয়া (৫০) এবং একই উপজেলার বড়তলি গ্রামের মৃত বেরাজ মিয়ার ছেলে মো. কাশেম (৪২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে আটপাড়া থানাধীন তেলিগাতি গ্রামে অভিযান চালায় ডিএনসি নেত্রকোনা জেলা কার্যালয়ের একটি দল। এ সময় আসামি হীরা মিয়ার বসতঘরের পেছন থেকে মাদক সেবনরত অবস্থায় হীরা মিয়া ও মো. কাশেমকে হাতেনাতে আটক করা হয়।

পরে ঘটনাস্থলে উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি। আসামিরা নিজেদের দোষ স্বীকার করলে এবং অপরাধ প্রমাণিত হওয়ায় ম্যাজিস্ট্রেট তাদেরকে দোষী সাব্যস্ত করেন। মোবাইল কোর্টের মাধ্যমে উভয়কেই এক (০১) মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে তাদের এ ধরণের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। কারাদণ্ড প্রাপ্ত আসামিদের ইতোমধ্যে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুর সদর উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন