জামালপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের সুলতান মাহমুদ বাবুকে বিজয়ী করতে ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন (উত্তর) বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
চরপুটিমারী ইউনিয়ন (উত্তর) যুবদলের সাবেক নেতা ও বর্তমান কেন্দ্র কমিটির সভাপতি হাফিজুর রহমানের নেতৃত্বে মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইসলামপুর উপজেলা বিএনপির সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য জবেদ আলী মেম্বার, চরপুটিমারী ইউনিয়ন (উত্তর) বিএনপির সহ-সভাপতি আব্দুল গণী বেপারী ও জিয়াউল হক মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক হুরমুজ আলী নারু ও লুৎফর রহমান, দপ্তর সম্পাদক আমজাদ হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বুলবুল, হোসাইন মোহাম্মদ আবুল, ছামিদুল ইসলাম,ছামিদুল মন্ডল, সদস্য সচিব শাহানুর রহমান পলাশসহ অন্যান্য নেতাকর্মীরা।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে হাবিজুর রহমান বলেন, “এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। আজ আমাদের প্রিয় নেতা বিএনপি মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু ভাইয়ের শেষ সমাবেশ। স্লোগানে স্লোগানে আমরা সমাবেশস্থলে উপস্থিত হব।
তিনি আরও বলেন, “এই নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সাহসী ভূমিকা পালন করতে হবে।”
এ সময় তিনি সুলতান মাহমুদ বাবুকে একজন জনবান্ধব ও ত্যাগী নেতা হিসেবে উল্লেখ করে বলেন, তার নেতৃত্বে জামালপুর-২ আসনে উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।
নেতাকর্মীরা জানান, হাবিজুর রহমানের নেতৃত্বে চরপুটিমারী ইউনিয়ন (উত্তর) বিএনপি ও অঙ্গসংগঠন আরও সুসংগঠিত হচ্ছে এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে উঠছে।
পড়ুন : জামালপুরে বিএনপির নির্বাচনী শক্তি প্রদর্শন, জনসভা শেষে গণমিছিল


