এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১০ জুন বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। সে ম্যাচের প্রস্তুতি হিসেবে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমে ম্যাচের ষষ্ঠ মিনিটেই হামজার ম্যাজিক। জাতীয় দলের হয়ে প্রথম গোল করলেন হামজা। আর তাতেই লিড নিলো স্বাগতিকরা।
প্রীতি ম্যাচে আজ (৪ জুন) সন্ধ্যায় ভুটানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরলো ফুটবল। ভুটানের বিপক্ষে আজ শুরুর একাদশে আছেন হামজা চৌধুরী। অন্যদিকে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ফাহামেদুল ইসলাম ও কাজেম শাহ’র।
ভুটানের বিপক্ষে শুরুর একাদশে আছেন হামজা, অভিষেক হতে যাচ্ছে ফাহামেদুল ও কাজেম শাহ’র।
বিজ্ঞাপন
পড়ুন : ভুটানের বিপক্ষে মাঠে নামবে হামজা, অভিষেক হচ্ছে ফাহামেদুল-কাজেম শাহ’র


