গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের চিকিৎসাধীন অবস্থায় ২ শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া হাসপাতালে নতুন করে ২৪ শিশু ভর্তি হয়েছে এবং ২৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের হাম প্রার্দুভাব ইউনিটের ফোকালপারসন ডা:গোলাম মাওলা। মারা যাওয়া দুই শিশুর মাঝে ১ জনের বাড়ি জামালপুরের ইসলামপুরে। শিশুটির বয়ম (ছেলে) ৫ মাস। ৩০ এপ্রিল তোরে ভর্তি হওয়ার পর সকাল পৌনে ১০টার দিকে শিশুটি মারা যায়। ১০ মাস বয়সী আরেক ছেলে শিশুর বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা এলাকায়। শিশুটি ২৫ এপ্রিল ভর্তি হয়েছিল। ৩০ এপ্রিল রাত ১০টার দিকে মারা যায়। আরেক শিশুকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। জানা গেছে হামে আক্রান্ত হয়ে ভর্তিকৃতদের মধ্যে গত ১৭ মার্চ থেকে আজ পহেলা মে পর্যন্ত ২২ জন শিশু মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ মেডিকেলে গত ১৭ মার্চ থেকে আজ পহেলা মে পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৯৯৬ জন শিশু ভর্তি ও ৯১১ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। হামে আক্রান্ত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
পড়ুন:জিয়াউর রহমানের ত্রিপক্ষীয় শ্রমনীতি শ্রম কল্যাণের ভিত্তি মজবুত করেছে: রাষ্ট্রপতি
দেখুন:‘ঋণ খেলাপি’ নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী
ইমি/


