সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত দেশে হামে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫ জনে।
এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০৫ জন। আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৯৩৫ জন।
এছাড়া, এ পর্যন্ত হাম সন্দেহে ১৭ হাজার ৮৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে ১৪ হাজার ১০৬ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
পড়ুন: পরীক্ষা শান্তিপূর্ণ হয়েছে, প্রশ্নফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
আর/


