২৪/০২/২০২৬, ২৩:৫৯ অপরাহ্ণ
23.2 C
Dhaka
২৪/০২/২০২৬, ২৩:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন আজ

প্লট জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় উভয়পক্ষের যুক্তিতর্কের শুনানি আজ রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে এ যুক্তিতর্ক উপস্থাপন অনুষ্ঠিত হবে। আগের দিন আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের কথা থাকলেও মামলার একমাত্র গ্রেফতার আসামি খুরশিদ আলম তা করেননি।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ২৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

এছাড়া একই অভিযোগে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে শেখ রেহানার মামলায় আজ উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন হবে এবং তার মেয়ে আজমিনা সিদ্দিকের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

পড়ুন: সেনা কর্মকর্তাদের সশরীরে নয়, ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন