বিজ্ঞাপন

হবিগঞ্জে এমআর টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

হবিগঞ্জে জরুরি এমআর (হাম ও রুবেলা) টিকাদান কর্মসূচি-২০২৬ উপলক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।
প্রেস কনফারেন্সে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শিশুদের মিজলস ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে এই জরুরি টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলার নির্ধারিত বয়সসীমার সকল শিশুকে এ টিকার আওতায় আনার লক্ষ্যে ব্যাপক প্রচারণা ও প্রস্তুতি নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সিভিল সার্জন রতনজিৎ বিশ্বাস সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা জানান, এই কর্মসূচি সফল করতে অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রেস কনফারেন্স শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

পড়ুন:২০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী

দেখুন:আগুনে যেসব ক্ষতি হলো পিজি হাসপাতালের | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন