হৃদরোগের চিকিৎসার ফলোআপ করতে যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ৯ মে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
এজন্য তিনি এরই মধ্যে সরকারের অনুমতি পেয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
৭৬ বছর বয়সি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে এই সফরে থাকছেন তার সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা এবং ব্যক্তিগত চিকিৎসকসহ ৪ সদস্যের একটি প্রতিনিধি দল।
লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন করা হবে। সফর শেষে আগামী ১৭ মে তিনি দেশে ফিরবেন।
২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।
বিজ্ঞাপন


