বিজ্ঞাপন

২০০ প্রতিনিধি নিয়ে ঢাকায় চীনের বাণিজ্যমন্ত্রী

ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বিশাল এক বহর নিয়ে ঢাকা সফরে এসেছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।

শনিবার (৩১ মে) দুপুরে ২০০ জনের বিশাল এক প্রতিনিধিদল নিয়ে ঢাকায় পৌঁছান তিনি। প্রতিনিধিদলে রয়েছেন ১০০ জন চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারী।

তাদের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, ঢাকায় পা রাখার পর বিকেলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেন চীনের বাণিজ্যমন্ত্রী। 

আগামীকাল রোববার (১ জুন) পাঁচটি সেশনে বাংলাদেশের ব্যবসায়ী ও কর্মকর্তাদের সঙ্গে ম্যাচমেকিং বৈঠকে অংশ নেবেন ওয়াং ওয়েনতাও। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২ জুন) অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চীন যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিশনের বৈঠক। সেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং চীনের পক্ষে থাকবেন ওয়াং ওয়েনতাও। একইদিন গার্মেন্টস ব্যবসায়ীদের সঙ্গে চীনা উদ্যোক্তাদের আলাদা বৈঠকও হবে। এছাড়া, প্রতিনিধিদলের একটি অংশ গাজীপুরে একটি পোশাক কারখানা পরিদর্শনে যাবে।

সরকারি সূত্র জানায়, চীনা প্রতিনিধিদলের এ সফরের মূল উদ্দেশ্য যৌথ বাণিজ্য কমিশনের বৈঠকে অংশ নেওয়া। আশা করা হচ্ছে, সফরকালে কিছু বিনিয়োগ ঘোষণাও আসবে।

বিজ্ঞাপন

পড়ুন : চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক গভীর হচ্ছে : মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন