বিজ্ঞাপন

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

আগামী ৩ মে থেকে চলতি বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহ শুরু করবে সরকার। এ বছর মোট ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল এবং ৫০ হাজার মেট্রিক টন গম কেনা হবে।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে এ তথ্য জানানো হয়। এবছর প্রতি কেজি ৩৬ টাকা দরে বোরো ধান, ৪৯ টাকা দরে সিদ্ধ চাল, ৪৮ টাকা দরে আতব চাল এবং ৩৬ টাকা দরে গম কেনা হবে।

সভায় জানানো হয়, ৩ মে থেকে ধান ও গম সংগ্রহ শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে, যা চলবে একই সময় পর্যন্ত। প্রয়োজন হলে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের চালের বার্ষিক চাহিদা প্রায় ৪ কোটি ২৪ লাখ মেট্রিক টন। চলতি মৌসুমে উৎপাদন ভালো হওয়ায় ঘাটতির আশঙ্কা নেই।

তিনি আরও জানান, জাতীয় খাদ্য নিরাপত্তার জন্য প্রয়োজনীয় মজুত রাখা হচ্ছে এবং এবছর উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হতে পারে বলে আশা করা হচ্ছে।

পড়ুন: পাচার অর্থ ফেরাতে সরকারের উদ্যোগ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন