বিজ্ঞাপন

৪০০ টাকায় ইন্টারনেট দিতে বাধ্য করলে হিতে বিপরীত হবে: আইএসপিএবি সভাপতি

সরকার ঘোষণা দিলেও ৫০০ টাকার পাঁচ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ ৪০০ টাকায় দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম।

শনিবার (২৮ জুন) ‘প্রস্তুাবিত খসড়া টেলিকম নীতিমালা; আইএসপি শিল্পের চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, সরকার ১ জুলাই থেকে গ্রাহকদের পাঁচ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ ৫০০ টাকার পরিবর্তে ৪০০ টাকায় দেয়ার নির্দেশ দিলেও তা মানবে না ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা। ৫০০ টাকার নিচে সেবা দেয়া সম্ভব না।

তবে সরকার যদি ৪০০ টাকায় সেবা দিতে বাধ্য করে, তবে এর ফল হিতে বিপরীত হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘এতে আইএসপি খাতে যে অস্থিরতা তৈরি হবে, তার দায় বিটিআরসি তথা সরকারকে নিতে হবে।’

বিজ্ঞাপন

পড়ুন: ফের উত্তপ্ত ভারতের মণিপুর, বন্ধ ইন্টারনেট

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন