বিজ্ঞাপন

৫০০ মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেল শিক্ষা উপকরণ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মরহুম মাহবুব-উল-আলম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ৫০০ মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ (খাতা-কলম) বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) উপজেলার চাপারহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

​মরহুম মাহবুব-উল-আলম স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস আশরেফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ রাশেদুল হক প্রধান।

​অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মেধাবী শিক্ষার্থীদের জন্য মরহুম মাহাবুব-উল-আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে গৃহীত এই পদক্ষেপটি প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সমাজের বিত্তবান ও অন্যান্য সংগঠনগুলোকেও এ ধরনের শিক্ষাবান্ধব কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান, লালমনিরহাট বি-সার্কেলের সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবিদা খাতুন, দইখাওয়া আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, চাপারহাট টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগম, শামসুদ্দিন-কমরউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সালেহ আহমেদ, চাপারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিতেন্দ্রনাথ সিংহ এবং চাপারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাখখারুল ইসলাম।

​এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মহতী আয়োজনে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : যশোরের শার্শা বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন