বিজ্ঞাপন

৫-০ গোলে হারলো ইসরায়েল, ম্যাচের পুরো আয় পেলো গাজাবাসী

ইউরোপের দেশ নরওয়ে শুধু ফুটবলের মাঠেই জয়ী হয়নি, গত ১১ অক্টোবর দখলদার ইসরায়েলের বিপক্ষে আয়োজিত ম্যাচে তারা দিয়েছে একটি মানবিক বার্তাও।

বিশ্বকাপ বাছাই পর্বে ইসরায়েলের বিপক্ষে ৫–০ গোলের বড় জয়ের আগেই নরওয়ের ফুটবল ফেডারেশন ঘোষণা দেয়— ম্যাচ থেকে প্রাপ্ত সব আয় দান করা হবে গাজার জন্য কাজ করা আন্তর্জাতিক সংগঠন ‘ডক্টরস উইদআউট বর্ডারস’-কে। যদিও পরবর্তীকালে তারা তাদের সেই কথা রেখেছে।

শুধু তাই নয়, নরওয়ের স্পনসররাও এতে সহায়তা করে বাড়তি তিন লাখ ৫০ হাজার ডলার দান করেছেন।

নরওয়ের অনেক ফুটবল কর্মকর্তা ও সমর্থক দীর্ঘদিন ধরেই বিশ্বকাপে ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে সমালোচনামুখর। তারা মনে করেন, এই ম্যাচ ছিল তাদের অবস্থান তুলে ধরার একটি সুযোগ।

বিজ্ঞাপন

পড়ুন : আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ লজ্জা এড়াতে পারবে বাংলাদেশ?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন