বিজ্ঞাপন

৭ দিন সাড়ে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরের রানওয়ে

রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৮ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এ সময় সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

আজ সোমবার (৪ নভেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিমানবন্দরের রানওয়ের বাতিগুলো রক্ষণাবেক্ষণের জন্য আগামী ৮ নভেম্বর থেকে প্রতিদিন সাড়ে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। ১৪ নভেম্বরের মধ্যে আশা করি এ সমস্যা সমাধান হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘বিমানবন্দরের যাত্রীদের তাদের স্ব স্ব ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে এবং যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত হওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে। প্রয়োজনে বিমানবন্দরের কল সেন্টার ১৩৬০০- তে কল করার পরামর্শ দেন তিনি।’

সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে বিষয়টি জানাতে ইতোমধ্যেই নোটিশ জারি করা হয়েছে বলেও জানান তিনি।

এনএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন