১১/০২/২০২৬, ২:৪৮ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ২:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চরফ্যাশনে বিএনপি নেতা এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়ার পক্ষে বিজয় র‍্যালি

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি । ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুপ্রীম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া’র পক্ষে মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সন্ধ্যায় দুলার হাট বাজারে গণমিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে আমরা রাজপথে নেমে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া দুঃসময়ে বিএনপি নেতা কর্মীদের পাশে ছিলেন।

তারা আরো বলেন, আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়াকে চরফ্যাসন মনপুরায় বিএনপির অভিভাবক হিসেবে পাওয়ার প্রত্যাশা করে তৃণমূলের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

মিছিল, সমাবেশে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : চরফ্যাশনে অবসরপ্রাপ্ত ২০ জন মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদেরকে আর্থিক সহায়তা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন