আখাউড়া উপজেলার নয়াদিল গ্রামের কৃতিসন্তান, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার আব্দুল গফুর আর নেই। বার্ধক্যজনিত কারণে তিনি আজ বুধবার ভোর ৪টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দেশমাতৃকার জন্য মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা এই বীর সন্তানকে শেষ শ্রদ্ধা জানাতে গ্রামবাসী, স্বজন, সহযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আজ তাঁর জানাজায় অংশগ্রহণ করেন।
বাদ আসর নয়াদিল গ্রামের নিজ বাড়ির পাশে তাঁর দাফন সম্পন্ন হয়। এ সময় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, প্রশাসনের কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবার ও এলাকাবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

