বিজ্ঞাপন

শিক্ষার্থীদের বাংলা ব্লকেডে সড়ক-মহাসড়ক-রেলপথ অবরুদ্ধ

সারাদেশে সকাল-সন্ধ্যা বাংলা ব্লকেড কর্মসূচী পালন করছে কোটা আন্দোলনকারীরা। বিভিন্ন স্থানে কলেজ-বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আজও ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এতে এই মহাসড়কে দুই পাশে কয়েক ঘণ্টা যানজট লেগে থাকে। অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দিনাজপুরে কোটা আন্দোলনের বাংলা ব্লকেডের সমর্থনে অবস্থান কর্মসূচি পালন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা।

চট্টগ্রামেও সড়ক ও রেলপথ অবরোধ করেছেন চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশের বাধা ভেঙে সড়কে নেমে আসেন তারা। যানজটে বিভিন্ন স্পটে ভোগান্তিতে বেড়েছে নগরবাসীর।

কুমিল্লায়ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এই অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট দেখা দেয়।

এছাড়াও সারাদেশে বিভিন্ন শিক্ষাঙ্গণে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন