১১/০২/২০২৬, ১৪:৩৮ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৪:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জে অবৈধ বালুসহ নৌকা জব্দ, ৭০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনায় করে অবৈধ বালুসহ নৌকা জব্দ ও একজনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকাল ১১টায় বিশ্বম্ভরপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথ।

এ সময় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ আইনে অবৈধ বালুভর্তি নৌকা জব্দ করে একজনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়,জব্দকৃত বালুসহ নৌকা স্থানীয় ফতেপুর ইউপি সদস্য মো: সিরাজ মিয়ার জিম্মায় দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা নির্বাহী অফিসের স্টাপ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

গত মঈলবার ৫ আগষ্ট উপজেলার সীমান্তবর্তী চিনাকান্দি-বিজিবি ক্যাম্পের বাজার এলাকায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ জনকে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সরেজমিনে গিয়ে জানা যায়, চিনাকান্দি লক্ষিরপার গ্রামের হুদয় ও কবির মিয়াকে মঈলবার দুপরে উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিট্রেট মেরিনা দেবনাথ উপজেলার সীমান্তবর্তী চিনাকান্দি বিজিবি ক্যাম্পের বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ২ জনকে বালুর গাড়িসহ আটক করেন। এরপর আটককৃতদের ১ লক্ষ টাকা করে জরিমানা করেন ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।পরে বালুসহ গাড়ি বিশ্বম্ভরপুর থানার ওসির জিম্মায় রাখা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন থানার পুলিশ ফোর্স ও আনসার সদস্যরা।

বিজ্ঞাপন

পড়ুন: সুনামগঞ্জে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত ৩, আহত ২

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন