রাজবাড়ীর গোয়ালন্দের মরা পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন- গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো: নাহিদুর রহমান।
অভিযানে ফকির পাড়া, দুইটি, রফুর দোকান একটি, সৈদালী পাড়া একটি ও সোনাউল্লাহ পাড়া একটিসহ মোট ৫ টি ডেজ্রার মেশিনও বিপুল পরিমাণ পাইপ ধংস করা হয়েছে। অভিযানে গোয়ালন্দ থানা পুলিশের একটি দল অংশ নেন।
জানা গেছে-প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও কিছু অসাধু বালু ব্যবসায়ী মরাপদ্মাসহ উপজেলার বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে নদীতীরবর্তী এলাকায় ফসলি জমিতে বেকু দিয়ে গভীর গর্ত খুঁড়ে বালু উত্তোলন কাজ চালিয়ে আসছিল।,এতে করে নদী তীরের মানুষ ড্রেজারের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছিলো।তারই পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো: নাহিদুর রহমান বলেন উপজেলার কোথাও কোন প্রকার অবৈধ ড্রেজার ও বেকু দিয়ে কেউ মাটি কাটতে পারবেনা। অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন: রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত
এস/


