বিজ্ঞাপন

বিশ্বাস রেখো, নীরবতা মানে কোনো শূন্যতা নয় : শাকিব খান

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ ও রহস্যে ভরা স্টোরি দিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। তিনি মনে করেন, নীরবতা মানে কোনো শূন্যতা নয় বরং উত্তেজনাপূর্ণ কিছু ঘটার আগে শান্ত অবস্থা।

শুক্রবার (৮ আগস্ট) ফেসবুকের টেক্সট স্টোরিতে এ বিশেষ বার্তা দেন শাকিব। লেখেন,

বড় পর্দার স্বপ্ন, ভ্রমণ আর কাজের ঘুর্ণিঝড়ে দিনগুলো উড়ছে। সিনেমার চারাগাছ থেকে নতুন বড় উদ্যোগ-সবটাই দ্রুতগতিতে চলছে। কিন্তু বিশ্বাস রেখো, নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং এটি উত্তেজনাপূর্ণ কিছু ঘটার আগে শান্ত অবস্থা।

শাকিব আরও লেখেন, সতেজ, ভয়হীন, অবিস্মরণীয় আর প্রতিনিধিত্ব করার মতো কিছু নিয়ে দ্রুত ফিরছি।

এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবসর সময় কাটাচ্ছেন শাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে প্রসঙ্গে নিজের কোনো অভিব্যক্তি প্রকাশ করেননি তিনি। তবে এবার সে নীরবতা ভেঙে ভক্তদের বিশেষ বার্তা দিলেন এ অভিনেতা।

শাকিবের এমন ইঙ্গিতপূর্ণ পোস্টে উচ্ছ্বসিত ভক্তরা। হঠাৎ বিশ্বাস, নীরবতা, শূন্যতা নিয়ে এমন লেখা নেটিজেনদের ভাবিয়ে তুলেছে। এ লেখা শুধুই কি ভক্তদের উদ্দেশে, মন্তব্যের ঘরে এমনও মতামত জানাচ্ছেন কেউ কেউ।

তবে বেশিরভাগ নেটিজেনদেরই দাবি, নিশ্চয়ই নতুন কোনো প্রোজেক্টে কাজ শুরু করতে যাচ্ছেন এ মেগাস্টার। সে খুশির আগাম বার্তাই ভক্তদের সঙ্গে শেয়ার করলেন ঢালিউড কিং।

বিজ্ঞাপন

পড়ুন : ছেলেকে নিয়ে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছেন শাকিব-বুবলী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন