32.2 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খাগড়াছড়িতে প্রশিকার আয়োজনে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র। শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় খাগড়াছড়ির চাইলাও পাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি বন বিভাগের কর্মকর্তা এস.এম মোশাররফ হোসাইন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন এডভোকেট জসীমউদ্দিন মজুমদার। এছাড়া প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বিভাগীয় প্রধান সুনায়ন চাকমা এবং খাগড়াছড়ি শাখা ব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অতিথিরা পরিবেশ সংরক্ষণের গুরুত্ব ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নিয়ে বক্তব্য রাখেন। তারা উল্লেখ করেন, ক্রমবর্ধমান বৃক্ষনিধন, শিল্পায়ন ও জনসংখ্যা বৃদ্ধির ফলে জলবায়ুর ভারসাম্য নষ্ট হচ্ছে, যা তাপমাত্রা বৃদ্ধি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা এবং নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়াচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রমকে অত্যন্ত জরুরি বলে অভিহিত করেন তারা।

পরে ডালিম, পেয়ারা, কাটবাদামসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের মোট ১,৭০০ চারা ১০০ জন স্থানীয় বাসিন্দার হাতে তুলে দেওয়া হয়। এসময় চাইলাও পাড়া এলাকায় প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা সবাইকে বাড়ির আঙিনা, রাস্তার ধারে ও পতিত জমিতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান, যাতে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা যায়।

পড়ুন: নোয়াখালীতে প্রবাসীর পরিবারের ৭ জনের মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা

দেখুন: ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন