২৮/০২/২০২৬, ৫:৪২ পূর্বাহ্ণ
19.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৫:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় ব্যবসায়ী হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের বাসিন্দা কাপড় ব্যবসায়ী ফারুক আহমেদ রাজুকে (২২) হত্যার দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১২টায় এই রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলো মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের রফিক মিয়া, একই উপজেলার মির্জানগর গ্রামের সুমন মিয়া, আবদুল মান্নান ও ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের নাজমুল শিকদার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পাওনা টাকার জের ধরে ২০১৩ সালের ২ ডিসেম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় ফারুক আহমেদ রাজুকে। তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। পরে দেহটি মাটি চাপা দেওয়া হয়।

এ ঘটনায় নিহতের বাবা মো. মোস্তফা বাদী হয়ে মুরাদনগর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে দীর্ঘ শুনানির পর আদালত ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন