১২/০২/২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সাংবাদিক ”তুহিন ”হত্যার প্রতিবাদে ঝিনাইদহ প্রেসক্লাবের প্রতিবাদ সভা

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা সভায় অংশ গ্রহন করেন।

বিজ্ঞাপন

প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, প্রেসক্লাবের সাবেক সভাপতি একুশে টিভির এম রায়হান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলার নিজাম জোয়ারদার বাবলু, প্রথম আলোর আজাদ রহমান, এসএ টিভির ফয়সাল আহম্মেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি এশিয়ান টিভির এম রবিউল ইসলাম রবি, বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন, সময় টিভির সোহাগ আলী, কামরুজ্জামান লিটন, চ্যানেলটোয়েন্টি ফোরের সাদ্দাম হোসেন ও আমাদের সময় পত্রিকার খাইরুল ইসলাম নিরব প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিবাদ সভায় বলা হয়, যারা সাংবাদিক হত্যা করে তারা গনতন্ত্রের দুশমন। সময় এসেছে এই সন্ত্রাসীদের প্রতিহত করার। নেতৃবৃন্দ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে হত্যাকারীদের দ্রুত আটক করে তাদের শাস্তির ব্যবস্থা করার আহবান জানানো হয়।

এদিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে প্রেস ইউনিটির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়। সমাবেশে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, প্রেস ইউনিটির সভাপতি সায়েদুল ইসলাম পল্লব, প্রেস ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও জাসদ নেতা এ্যাড আসাদুজ্জামান আসাদ প্রমুখ বক্তব্য রাখেন।

পড়ুন: ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না : ড. মঈন খান

দেখুন: সন্ধ্যার মধ্যেই লঘুচাপ, আবহাওয়ায় দুঃসংবাদ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন