31.2 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৩:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় সেনা অভিযানে নগদ টাকা, মাদক ও অস্ত্রসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় নগদ টাকা, মাদক ও দেশীয় অস্ত্রসহ সুমন মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। শনিবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার খাঁটিহাতা এলাকায় থেকে আশুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি দল তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্পের অধিনায়ক মেজর ইমতিয়াজ মাহমুদ খান। আটক সুমন মিয়া ওই এলাকার সোলেমান মিয়ার ছেলে।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, সুমন দীর্ঘদিন ধরে খাঁটিহাতা এলাকায় মাদক ব্যবসার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা তার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তার কাছ থেকে নগদ ৬ লাখ ৬৩ হাজার ৪১০ টাকা, ১ হাজার ৫০ পিস ইয়াবা, ২২ বোতল এস্কাফ সিরাপ, ১০ গ্রাম গাঁজা, ছয়টি দেশীয় অস্ত্র ও তিনটি মোবাইল ফোন জব্দ করে। উদ্ধারকৃত মাদক ও টাকা সহ তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, মাদক ও অস্ত্রের মতো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, আটক মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল করতে অর্থ উপদেষ্টার ডিও লেটার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন