দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে দেড় মাস বন্ধ থাকার পর গতকাল শনিবার সকাল থেকে ফের কয়লা উত্তোলন শুরু হয়েছে। খনির ১৪০৬ নম্বর নতুন ফেজ থেকে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৯৪ লাখ টন।
গত ২৩ জুন ১৩০৫ নম্বর পুরোনো ফেজের মজুত শেষ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ ছিল। নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন ও রক্ষণাবেক্ষণ কাজ শেষে উত্তোলন পুনরায় শুরু হয়। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পুরোনো ফেজ থেকে উত্তোলন হয়েছিল ৫ লাখ ১ হাজার টন কয়লা।
মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক জানান, শুরুর দিকে প্রতিদিন ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টন এবং পরে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টন কয়লা উত্তোলনের পরিকল্পনা রয়েছে। উত্তোলিত কয়লা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হবে।
পড়ুন: দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে নানা আয়োজন
এস/


