বিজ্ঞাপন

দুই দফা দাবিতে আশুগঞ্জ সারকারখানায় শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

“এক কর্পোরেশন এক স্কেল” বাস্তবায়ন ও কারখানায় গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। রবিবার সকাল সাড়ে ৮টায় এ কর্মসূচি পালিত হয়।

এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু কাউসার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ।

এসময় সিবিএ সাধারণ সম্পাদক আবু কাউসার বলেন, দুটি বিষয় নিয়ে এখনে জড়ো হয়েছি। বাংলাদেশ কেমিক্যাল এন্ড ইন্ড্রাস্ট্রিজ কর্পোরেশনের অধিনে আশুগঞ্জ ফার্টিলেইজার এন্ড কেমিক্যাল কোম্পানি রয়েছে। এছাড়াও আরও সারকারখানা রয়েছে। এসব কারখানায় টেকনিশিয়ান ও অপারেটরদেরকে আলাদা একটি স্কেলে বৈষম্যের মধ্যে রাখা হয়েছে। আমাদের একটাই দাবি আমরা বেতন কমিশনে আসতে চাই। আশুগঞ্জ সারকারখানা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রেখেছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এই কারখানার গ্যাস সংযোগ বন্ধ রেখে বিদেশ থেকে উচ্চমূল্যে সার আমদানি করছে। এখন সার কারখানাটি ধংসের পথে। এই কারখানারটি সাথে মিসরে দুইটি সারকারখানা তৈরি করা হয়েছিল। তারা ১৬০০ মেট্রিকটন থেকে উৎপাদন বাড়িয়ে ২২০০ মেট্রিকটনে নিয়ে গেছে। অথচ শুধু গ্যাস সংযোগের অভাবে আমাদের কারখানা বন্ধ রয়েছে। দ্রুত কারখানায় গ্যাস সংযোগ চালু করে সার উৎপাদন শুরু করার দাবি জানান।

পরে একটি বিক্ষোভ মিছিল সারকারখানা চত্তরে প্রদক্ষিণ করে ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারক লিপি প্রদান করেন।

বিজ্ঞাপন

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় নদীর পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন