ইতালির রাজধানী রোমের Torpignattara জামে মসজিদে ইতালী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রবাসী রাজনীতির নিবেদিতপ্রাণ এবং আসন্ন কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামরুজ্জামান রতন এর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইতালী বিএনপির আয়োজনে ও সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম সাইমন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান হীরা আমন্ত্রণে ০৯ আগস্ট বাদ মাগরিব অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে ইতালী বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা দোয়া মাহফিলে বলেন, কামরুজ্জামান রতন শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় ও কল্যাণে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁরা হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
অনুষ্ঠানে মসজিদের ইমাম মাওলানা রফিক উল্লাহ বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এতে কামরুজ্জামান রতন সহ সকল অসুস্থ নেতাকর্মীর দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং প্রবাসী বাংলাদেশি সমাজের শান্তি, অগ্রগতি ও নিরাপত্তা কামনা করা হয়।
উল্লেখ্য, গত ৭ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টার দিকে, রোমের তরবেল্লা মোনাকা এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে কামরুজ্জামান রতন সশস্ত্র হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মুখোশধারী এক অস্ত্রধারী ব্যক্তি হঠাৎ প্রবেশ করে রতনকে লক্ষ্য করে পরপর গুলি চালায়।
দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে একটি গুলি অপসারণ করেন। তবে তার শরীরে মোট তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণ (ICU)-এ চিকিৎসাধীন আছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও দুইজনও গুলিবিদ্ধ হন।
পড়ুন: এবার ইতালির ব্যস্ত সড়কে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
এস/


