১১/০২/২০২৬, ২৩:২৩ অপরাহ্ণ
20 C
Dhaka
১১/০২/২০২৬, ২৩:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় আইনজীবী হত্যাকাণ্ডে সাবেক এমপি ও সাবেক মেয়রসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লায় আইনজীবী আবুল কালাম আজাদ হত্যা মামলায় কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
রবিবার (১০ আগষ্ট) দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম এ চার্জশিট দাখিল করেন।
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আইনজীবী আবুল কালাম আজাদ। পরে ১৬ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর নিহতের সহকারী আইনজীবী মোস্তাফা জামান জসিম কুমিল্লা কোতোয়ালি থানায় পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ এক বছরের তদন্ত শেষে হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে মোট ৩৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট আদালতে দাখিল করা হয়।
নিহত আবুল কালাম আজাদ কুমিল্লা আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ছিলেন। তার বাড়ি কুমিল্লা নগরীর রাণীর দিঘির দক্ষিণপাড় এলাকায় এবং গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়।

বিজ্ঞাপন

পড়ুন: খুলনায় মৎস্য বীজ উৎপাদন খামারে খুবি শিক্ষার্থীদের ‘শহীদ মীর মুগ্ধ হল’ ঘোষণা

দেখুন: পুলিশের জিজ্ঞাসাবাদে স্বামীকে হ*ত্যার কথা স্বীকার করেছেন স্ত্রী 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন