বিজ্ঞাপন

আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা

তিনদিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ সরকারপ্রধানের এটি ফিরতি সফর। আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন। সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ড. ইউনূস।

এছাড়া মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হতে পারে।

তার সফর সঙ্গীর তালিকায় পররাষ্ট্র, প্রবাসীকল্যাণ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ছাড়াও আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত। মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে বিশেষ গুরুত্ব পাচ্ছে এই সফর। প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠনসহ মোট পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে।

বিজ্ঞাপন

পড়ুন: প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে হবে ৫ সমঝোতা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন