লক্ষ্মীপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি।
সোমবার (১১ আগস্ট) দুপুরে ব্যাংকের লক্ষ্মীপুর, রামগঞ্জ এবং হাজীগঞ্জ শাখার যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মঞ্জুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আজিজ উদ্দিন, সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন আহম্মদ ভূঁইয়া ও হাজীগঞ্জ শাখার ম্যানেজার মো. জসিম উদ্দিন তালুকদার, রামগঞ্জ ম্যানেজার শেখ মনির উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর ম্যানেজার মো. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শাহজালাল ইসলামী ব্যাংক সবসময়ই সামাজিক দায়িত্ববোধ থেকে এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
পড়ুন: লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক
এস/


