২৬/০২/২০২৬, ২৩:২৯ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২৩:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে বসত ভিটা ও ফসলি জমিতে জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব অবহেলার প্রতিবাদে বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার উত্তর রূপগঞ্জ পানি সংরক্ষণ ও সেচ প্রকল্পের কর্মকর্তাদের দায়িত্ব অবহেলায় দাউপুরসহ ৩ ইউনিয়নের ১৫ শ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে থাকা ও জলাবদ্ধতার প্রতিবাদে স্থানীয় কৃষকদের নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সম্পাদক, নারায়ণগঞ্জ ১ আসন বিএনপির মনোনয়ন প্রত্যাশি দুলাল হোসেন। ১১ আগষ্ট সোমবার দুপুরে উত্তর রূপগঞ্জ পানি সংরক্ষণ ও সেচ প্রকল্প কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করেন তারা। এ সময় সেচ পাম্প সচল, নিষ্কাষন খাল পরিষ্কার করা, ফসলি জমা রক্ষা করা ও বসত ঘরগুলো থেকে জলাবদ্ধতা নিরসনের দাবী করেন বিক্ষুব্ধরা।

বিজ্ঞাপন

এ সময় দুলাল হোসেন তার বক্তব্যে বলেন, রূপগঞ্জের তারাবো পৌর সভা, গোলাকান্দাইল ও মুড়াপারা ইউনিয়নের বাসিন্দারা নরসিংদী নারায়ণগঞ্জ সেচ প্রকল্পের কারনে বসত ঘর সহ পানিবন্দি রয়েছে। পাশাপাশি দাউদপুরের কৃষকরা ফসলি জমি তলিয়ে থাকায় ক্ষতিগ্রস্থ হয়েছে। চরম ভোগান্তি পোহাচ্ছেন রূপগঞ্জের জনগণ। তাই এসব সমস্যার সমাধানে অবিলম্বে দপ্তরগুলোতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োজিত রাখার দাবী করেন।

স্থানীয় কৃষক ও ইউপি সদস্য বাচ্চু মিয়া বলেন, এখানে কর্মকর্তারা অফিস করেন না। তাই জলাবদ্ধতা থাকে সব সময়। ফসলি জমি পানিতে তলিয়ে থাকে। ফসল উৎপাদন কম হয়।

পড়ুন: সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

দেখুন: কেন একদিন আগেই ঈদ উদযাপন করলেন লক্ষ্মীপুরে ১১ গ্রামের সহস্রাধিক মানুষ?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন