বিজ্ঞাপন

বিজিবির ধাওয়ায় বিপুল পরিমাণ মাদক ফেলে পালালো চোরাকারবারিরা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। সোমবার সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া নামক এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এসব মাদকদ্রব্য জব্দ করে।

বিজ্ঞাপন

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে, এক হাজার ১৮৬ বোতল এস্কেপ সিরাপ, ১০০ কেজি গাঁজা এবং ৭০ বোতল ফেন্সিডিল। বিজিবির দাবি এসব মাদকদ্রব্যের মূল্য সাড়ে ৮ লাখ টাকা।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জব্বার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, বিজিবির বিষ্ণপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ২০১২/৪-এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাছড়া নামক স্থানে ফাঁদ পেতে বসে থাকে। এসময় চোরাকারবারীরা বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশের দিকে আসতে থাকলে টহলদল তাদেরকে ধাওয়া করলে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় এক হাজার ১৮৬ বোতল এস্কেপ সিরাপ, ১০০ কেজি গাঁজা এবং ৭০ বোটল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়।

পড়ুন: সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

দেখুন: জোয়ারের পানিতে প্লাবিত হাতিয়ার ‘হজল মাঝি’ গ্রাম

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন