২৫/০২/২০২৬, ২:৪৭ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ২:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দুর্বল ব্যাংক একীভূতকরণে আমানতকারীদের চিন্তার কোনো কারণ নেই: গভর্নর

দুর্বল ব্যাংকের একীভূতকরণ চলমান প্রক্রিয়া। তবে এতে আমানতকারীদের চিন্তার কোনো কারণ নেই; সরকার আমানকারীদের সব দায়িত্ব নেবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে ‘২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা’ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, সরকারের আমদানির ভুল নীতির কারণে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছেনা। বছরের শুরুতেই নীতি নির্ধারণ না করলে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব হবেনা।

শুধু চালের দাম বাড়ার কারণে জুলাই মাসে মূল্যস্ফীতি কমেনি বলেও জানান গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৯ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। যা আগের অর্থবছরের চেয়ে ২ দশমিক ৬৩ শতাংশ বেশি।

এ সময় তিনি আরও জানান, কৃষি ঋণ দালালের হাতে না গিয়ে শত ভাগ কৃষকের কাছে যায় তা নিশ্চিতে কাজ করবে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন

পড়ুন: ব্যাংক কোম্পানি আইনে বড় ধরনের পরিবর্তন হচ্ছে: গভর্নর

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন