24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২২:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা আমিরুল ইসলাম

চুয়াডাঙ্গা জেলার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় এ প্লাসপ্রাপ্ত ২৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখা। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পৌর শহরের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার প্যাকেজ তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

জেলা জামায়াতের সভাপতি সাগর আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম বলেন, মেধাবী হওয়ার পাশাপাশি তোমাদের দেশপ্রেমিক হতে হবে এবং সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, নৈতিকতা ও ন্যায়ের প্রতি অবিচল অবস্থান রাখতে হবে। মাসাল পাওয়ারের রাজনীতি করা হলে তার পরিণতি হবে ফ্যাসিস্ট সরকারের মতো করুণ ও লজ্জাজনক।

প্রধান আলোচক জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন বলেন, জ্ঞান থাকলেও নৈতিকতার অভাব সমাজের জন্য বড় ক্ষতি। একজন চিকিৎসক অকারণে রোগীকে অতিরিক্ত পরীক্ষা করানো বা একজন প্রকৌশলীর নিম্নমানের রড ব্যবহার করা নৈতিকতার ঘাটতির উদাহরণ। যেমন মনোযোগ দিয়ে পড়াশোনা করে গোল্ডেন এ প্লাস তোমরা পেয়েছো, তেমনি কোরআন শিখে ও বুঝে আখিরাতের প্রস্তুতিও নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুঃ ফখরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় পরিষদ সদস্য ও গবেষণা সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন।

পড়ুন: এই সরকার চলছে শেখ হাসিনার পরামর্শে: রাশেদ খান

দেখুন: সড়কে হত্যা থামছেনা | বলা না বলা 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন