১৯/০২/২০২৬, ২০:৩৮ অপরাহ্ণ
29 C
Dhaka
১৯/০২/২০২৬, ২০:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক মোঃ জাকির হোসেন, সদস্য সচিব গোলাম রহমান, দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া ও ডেইলি স্টারের জেলা প্রতিনিধি সোহরাব হোসেন সহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদ মুক্ত হলেও সাংবাদিকরা এখনো এদেশে নিরাপদ নয়। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকান্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের উপর আঘাত করা। তাই এই হত্যাকান্ডের সাথে জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান তারা। এছাড়া খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেন সাংবাদিকরা।
এসময় পটুয়াখালী প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: বাসায় একজন মরে আছে, পুলিশ যেন লাশ নিয়ে যায়”

দেখুন: কুষ্টিয়া-২ আসনে ভোটের হিসাব-নিকাশ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন