১২/০২/২০২৬, ১৭:৫৪ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৭:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে সেনা অভিযানে মাদকসহ জুলাই যোদ্ধা আটক

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ সেলিম রেজা (২৭) নামে তালিকাভুক্ত এক জুলাই যোদ্ধাকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১১ আগস্ট) রাত ১১ টায় জেলা সদরের জামালপুর ইউনিয়নের মহেষপুর গ্রামের নিজ বাসায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ারে আলম খান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ইউনিয়নের খুরশেদ আলীর বাসায় সেনাবাহিনীসহ পুলিশ অভিযান চালায়। এসময় তার ছেলে সেলিম রেজাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির শোবার ঘর থেকে ২১ বোতল ফেন্সিডিল, দুইটি মোবাইল ও নগদ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনি ব্যবস্থা নিতে সেলিমকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। আটককৃত সেলিম একজন তালিকাভুক্ত জুলাই যোদ্ধা বলে সংবাদকর্মীদের কাছে স্বীকার করেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ারে আলম খান বলেন, সে একজন জুলাই যোদ্ধা এটি নিশ্চিত হওয়া গেছে। সরকারের দেয়া কার্ড পাওয়া গেছে। তবে সে একজন মাদক ব্যবসায়ী । তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

পড়ুন: বাসায় একজন মরে আছে, পুলিশ যেন লাশ নিয়ে যায়”

দেখুন: মাদকের ঝুঁকি: কোন পথে প্রতিকার – ০১

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন