০১/০৩/২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এমন একটি দল, সেখানে যদি একটি ফেরেশতা ঢুকে, তাহলে সে আজাজ্বিল হয়ে বের হবে। আর ইসলামী দলগুলা এমন ভালো দল, আজাজ্বিল হয়ে ঢুকলে ফেরেশতা হয়ে বের হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম।

আজ মঙ্গলবার বিকেলে শহরের আজিম উদ্দিন স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গনহত্যার বিচার, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরোও বলেন, বিএনপি’র প্রতি আমার করুনা হয়। যাদের দ্বারা চোখ খোললা, আজকে তাদেরকেই নিন্দা করতেছ। তাদের বিরুদ্ধে কেইস দিয়েছো, আজকে তারেক জিয়া বাংলাদেশ ফেরার স্বপ্ন দেখত না, আজকে তোমাদের নেত্রীকে চিকিৎসা করানোর জন্য বিদেশে পাঠাতে পারতা না, যদি জুলাই আন্দোলন বাংলাদেশে না হতো। আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে ও ইসলামের বিপক্ষে। আগামী নির্বাচন হবে এদেশের পক্ষে ভারতের বিপক্ষে।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলোয়ার হোসাইন সাকী, জি এম রুহুল আমীন, জাতীয় উলামা মাশায়েক আইম্মা পরিষদ এর সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা আজীজুর রহমান জার্মানি প্রমুখ।

গনসমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে ইসলামী আন্দোলনের হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১০ তলা বিল্ডিংয়ের কাজ করা হবে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন