29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২০:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাট সীমান্তে ৫ বাংলাদেশীকে হস্তান্তর

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে জয়পুরহাট সীমান্তে বিজিবির কাছে একই পরিবারের ৫ জনকে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার কয়া বিওপির সীমান্ত পিলার ২৮১/৫৪-এস এর কাছাকাছি কয়া নামক স্থানে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। পরবর্তীতে তাদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।

বিজিবির কাছে হস্তান্তর হওয়া ৫ জন হলেন- মুরাদ মোড়ল (৩৪), তার স্ত্রী সাগরিকা বেগম (২৫), তাদের আট বছর ও পাঁচ বছর বয়সী দুইজন শিশু ছেলে এবং দুই বছর বয়সী একজন মেয়ে সন্তান। তারা খুলনা জেলা সদরের দক্ষিণ টুটপাড়া গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়, গত ১২ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর কয়া বিওপির বিপরীতে ভারতের বালুপাড়া এলাকায় সীমান্ত পিলার ২৮২/৪৩-এস থেকে প্রায় ৮শ গজ ভেতরে ওই ৫ জনকে আটক করে বিএসএফ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০২০ সালে ভারতের কেরালা রাজ্যের এন্নাকুলাম নামক স্থানে একটি ভাংগাড়ি দোকানে দিন মজুরের কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে। পরে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুর দৌলা বলেন, তাদেরকে গ্রহনের পর প্রক্রিয়াগতভাবে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, তিনজন শিশুসহ ৫ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন: জয়পুরহাটে ভুয়া ভাউচার দিয়ে সার উত্তোলনের চেষ্টা, ডিলার পুত্র গ্রেপ্তার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন