গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুজন সিকদার কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ( ১৬ আগস্ট) দুপুরে জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুজন সিকদার কে জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কে কেন্দ্র করে ব্যপক সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ৫ জন নিহত হয়। আহত হয় পুলিশ – সাংবাদিক সহ শতাধিক। এঘটনায় এখন পর্যন্ত পুলিশ বাদী হয়ে ৫ টি হত্যা মামলা মোট ১৫ টি মামলা দায়ের করেছে। আসামি করা হয়েছে ১৫ হাজারেরও বেশি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

