সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে, বুধবার (১৩ আগস্ট) বিকালে বিশ্বম্ভরপুর বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সভায় নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে সদ্য ঘোষিত কমিটিকে ‘পকেট কমিটি ও অসাংবিধানিক’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান।
বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা সাবেক প্রচার সম্পাদক জুনেব আলী, উপজেলার সাবেক কোষাধ্যক্ষ জামির জালাল,সাবেক উপজেলা বিএনপি নেতা আবদুর রহমান প্রমুখ্য।
এ সময় বক্তারা বলেন, ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দিয়ে বিশ্বম্ভরপুর উপজেলা ৫ টি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। মাঠপর্যায়ের কর্মীদের বাদ দিয়ে এই পকেট কমিটি ঘোষণা করা হয়েছে,যা অসাংবিধানিক,যারা দীর্ঘদিন দলের জন্য কাজ করেছেন,জেল খেটেছেন, মশার কামুর খেয়েছেন,তাদের উপেক্ষা করে এই কমিটি আমরা মানি না,মানব না,তারা দাবি জানান। এই কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের সম্পৃক্ত করে নতুন কমিটি গঠন করতে হবে।
পড়ুন : সুনামগঞ্জে ইয়াবার চালানসহ আল-ফয়সাল নামে এক আওয়ামী নেতা গ্রেফতার


