বিজ্ঞাপন

খরমপুরে জেনারেটরের বেল্টে পা ঢুকে নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খরমপুর কেল্লা শাহ মাজারে বার্ষিক ওরশ শরীফে অংশ নিতে এসে নৌকার ইঞ্জিনে পা ঢুকে জরিনা বেগম (৬০) নামের এক নারী ভক্তের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। জরিনা বেগম কিশোরগঞ্জ জেলার বায়জিদপুর থানার পূর্ব কৈলাগ ইউনিয়নের হলদিবিটা গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন জানান, বৃহস্পতিবার ছিল আখাউড়া খরমপুর ওরসের আখেরি মোনাজাত। এদিন বিকেলে জরিনা বেগম তাঁর ছেলে সুমন ইসলামকে সঙ্গে নিয়ে নৌকা যোগে অন্যান্যদের সাথে মাজারের আসেন। রাত ১১টার দিকে মাজার এলাকায় নৌকায় অবস্থান করার সময় অসাবধানতাবশত জেনারেটরের বেল্টে পেছিয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কোন প্রকার অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ভাই-বোন আটক

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন