বিজ্ঞাপন

নেত্রকোনায় পরিত্যাক্ত ভবনের ছাদ চাপায় আহত-নিহতের পরিবারকে আর্থিক সহায়তা

নেত্রকোনায় বিএডিসি’র (সেচ) পুরাতন ভবনের ছাদ চাপায় তিন শ্রমিক নিহত এবং আহত তিন পরিবারের মাঝে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নগদ অর্থ প্রদান করা হয়েছে। নিহত পরিবারের মাঝে ৫০ হাজার ও আহতদের মাঝে ২৫ হাজার নগদ টাকা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাফিকুজ্জামান, বিডিস ‘র প্রধান প্রকৌশলী (নির্মাণ) মুহাম্মদ বদরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেচ) পংকজ কর্মকার, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান।

নিহতরা হলেন- সদর উপজেলার হলুদাটি গ্রামের শামছুদ্দিনের ছেলে হান্নান মিয়া (৩৮), আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া (৪০) ও নেত্রকোনা পৌর শহরের পলাশহাটি গ্রামের সাদেক মিয়ার ছেলে দীপু মিয়া ( ৩৯)।

আহত তিন জন হচ্ছেন, হাসান মিয়া (৩৮), সাইফুল ইসলাম (৩৫) ও রছু মিয়া তাদের বাড়ি নেত্রকোনার বিভিন্নস্থানে।

এরআগে ঘটনার দিনই জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারের মধ্যে ২০ হাজার টাকা করে এবং আহতের মধ্যে ১০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল পৌনে ৫টার দিকে নেত্রকোনা জেলা সদরের নাগড়া এলাকার বিএডিসি (সেচ) অফিসের একটি পরিত্যক্ত ভবনের ছাদ ভাঙার সময় ধসে পড়া ছাদের নিচে চাপা পড়ে তিন শ্রমিক নিহত এবং আহত আরও তিন শ্রমিক। আহতের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন: নেত্রকোনায় পরিত্যক্ত ভবনের ছাদ ভাঙ্গতে গিয়ে ৩ শ্রমিক নিহত, আহত ২

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন