বিজ্ঞাপন

দৌলতপুর সীমান্তে ১০ কোটি টাকার মাদক ও অস্ত্রসহ দুইজন আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় প্রায় ১০ কোটি টাকার মাদকদ্রব্য, দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ হত্যা মামলার এক আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আরও একজনকে আটক করা হয়।

শনিবার ভোরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ৪৭ বিজিবি। আটককৃতরা হলেন— মহিষকুন্ডি ঠোঁটারপাড়া গ্রামের ছম্মাত আলীর ছেলে সিনবাদ আলী (২৭) এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সওকত মন্ডলের ছেলে মিন্টু হোসেন (২৯)।

অভিযানে উদ্ধার করা হয়— দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৯০ বোতল ফেনসিডিল ও ৫০ এমএলের ২০ বোতল এলএসডি। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি ৪২ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা।

শনিবার দুপুরে কুষ্টিয়া ৪৭ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক সিনবাদ আলী দৌলতপুর আশ্রায়ন বিওপি এলাকায় গত জুন মাসে সংঘটিত মোহন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কুখ্যাত মাদক ও চোরাকারবারি হিসেবে পরিচিত।

প্রসঙ্গত, গত ২৭ জুন রাত সাড়ে ৯টার দিকে মহিষকুন্ডি ঠোঁটারপাড়া মাঠে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে মোহন আলী (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, “জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটক আসামিদের থানায় হস্তান্তর কার্যক্রম চলছে। সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

পড়ুন : দৌলতপুর হাসপাতা‌লের আরএমওর বিরু‌দ্ধে অ‌নিয়ম ও স্বেচ্ছাচা‌রিতার অ‌ভি‌যোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন