হাইকোর্টের নিদের্শ অমান্য করার অভিযোগে বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আমিনুল ইসলামকে শোকজ করেছে হাইকোটের একটি দ্বৈত্য বেঞ্চ। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) ডাকযোগে পাঠানো শোকজের এ চিঠি হাতে পেয়েছেন ইউএনও।
জানা গেছে, বাউফলের চন্দ্রদিপ ইউনিয়নে আব্দুল হক পঞ্চায়েত ওয়াকফ স্টেটের সম্পত্তি লীজ নিয়ে আদালতের নিদের্শ অমান্য করায় রীট পিটিশনার ও লীজ গ্রহিতা মো: মোসলেম উদ্দিন এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩১৬/২৫।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রীট পিটিশন নং- ৮৩৫০/২০২৪, তারিখ- ২৪ জুলাই ২০২৪ এবং পরবর্তীতে ৬ মে ২০২৫ তারিখে সেই নির্দেশ পুনরায় কার্যকর করা হয়েছিল। কিন্তু উক্ত নির্দেশ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়।
৩ আগষ্ট হাইকোর্ট অবমাননার বিষয়টি আমলে নিয়ে বিচাপতি ফাহমিদা কাদের ও সৈয়দ জাহিদ মনসুরের দ্বৈত বেঞ্চ আব্দুল হক পঞ্চায়েত ওয়াকফ স্টেটের অফিসিয়াল মোতয়াল্লি বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিনুল ইসলামকে শোকজ করেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে এ শোকজের জবাব দিতে বলা হয়েছে।
শোকজে বলা হয়েছে, যদি আদালত প্রমাণ পায় যে নির্দেশ ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে, তা হলে রেসপন্ডেন্টের বিরুদ্ধে আইন অনুযায়ি শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে। আরও বলা হয়েছে আদালতের অবমাননা একটি গুরুতর অপরাধ। এর ফলে জরিমানা, চাকরিতে প্রভাব, এমনকি কারাদন্ডও হতে পারে।
তবে হাইকোটের এ আদেশের হাতে পেয়েও ইউএনও মোঃ আমিনুল ইসলামের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া এ শোকজের পূর্বে জেলা প্রশাসক মহামান্য আদালতের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কাজ করার জন্য বললেও তিনি জেলা প্রশাসকের কথা শুনেন নাই।
পড়ুন : পটুয়াখালীতে সাংবাদিককে মারার হুমকি,জেলা মহিলা দলের সভাপতি বহিষ্কার


