32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৩:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
রোববার (১৭ আগস্ট) বিকেলে ভারত থেকে একটি পেঁয়াজ বোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি শুরু হয়। ভারতীয় একটি ট্রাকে ৩০ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। এসব পেঁয়াজ আমদানি করছেন বন্দরের মেসার্স জগদীশ চন্দ্র রায় নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান।
পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রাসেদ ফেরদৌস জানান,দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানি অনুমতি দেয়। এরপর আমদানি সংক্রান্ত সকল কার্যক্রম শেষে আজ বিকেল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমদানি বাড়লে পেঁয়াজের দাম আরো কমে আসবে। প্রতি টন পেঁয়াজ ২৫০ ডলার বা ৩০ হাজার ৩৬০ টাকা দরে আমদানি করা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান,হিলি স্থলবন্দর দিয়ে ৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে মোট ১৫০ টন পেঁয়াজ অনুমতি দিয়েছে সরকার।

হিলি সততা বাণিজ্যলায়, নাশাত ট্রের্ডাস, আল মক্কা ইমপ্রেস, সুরাইয়া ট্রের্ডাস ও জগদীশ চন্দ্র রায় নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩০ টন করে পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে।

হিলি কাস্টমস সূত্রে জানা যায়,ভারতীয় একটি ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। সবশেষ চলতি বছরের ৩ই মার্চ এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল ।

পড়ুন: দক্ষিণ আগ্রাবাদ বিএনপি নেতৃবৃন্দের সাথে পূজা কমিটির মতবিনিময় সভা

দেখুন: লক্ষ্মীপুরে বন্যার সর্বশেষ পরিস্থিতি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন