26.3 C
Dhaka
০৬/০৩/২০২৬, ২২:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু

কুষ্টিয়ায় শফিকুল ইসলাম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। একটি মাদকের মামলায় গত ৯ আগষ্ট থেকে হাজতি হিসেবে শফিকুল ইসলাম কারাগারে ছিলেন। রোববার বিকেলে বুকে ব্যাথা অনুভব হলে শফিকুলকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, শফিকুল ইসলামের বুকে ব্যথা অনুভব হলে বিকেল সাড়ে ৬টার দিকে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৬টা ৫০ মিনিটে তার
মৃত্য হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) হােসেন ইমাম জানান,কার্ডিয়াক অ্যারেষ্ট । এই ধরনের চিকিৎসার উন্নত ব্যবস্থা কারাগারে নেই। জেনারেল হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পড়েই ওই হাজতির মৃত্যু হয়েছে।

জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম জানান, হাজতি শফিকুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। এক হাজার পিস ইয়াবাসহ তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
শফিকুল ইসলাম খোকসা উপজেলার বামনপাড়া এলাকার ওহেদ শেখের ছেলে।

বিজ্ঞাপন

পড়ুন: কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে ইবি শিক্ষার্থী নিহত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন